সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গঙ্গাচড়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) ভূমি সেবা সপ্তাহ (১৯-২৩) এর উদ্বোধন করা হয়েছে। “নিষ্কন্ঠক জমি বাড়ী করবো সবাই ই-নামজারী” এ প্রতিপাদ্যে সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় চত্ত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। পরে তিনি ফিতা কেটে নব নির্মিত হেল্প ডেক্স এর উদ্বোধন করেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) নযন কুমার সাহা, প্রকৌশলী মজিদুল ইসলাম, সিনিযর মৎস কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, তথ্য সেবা কর্মকর্তা তাসলীম খুশবী সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী সারাবান তহুরাসহ ভূমি অফিসের কর্মচারী ও সেবা গ্রহনকারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমিহীনদের মাঝে মুজিব বর্ষের ৩য় পর্যায়ের উপহারের ঘরের জমির দলিল ও নামজারীসহ বিভিন্ন সেবা সম্পন্ন কাগজ সেবা গ্রহনকারীদের হাতে তুলে দেওয়া হয়।