সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পানির জন্য ভারতে লম্বা লাইন

অনলাইন ডেস্ক :

ভারতের বিভিন্ন রাজ্যে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। পুড়ছে নয়াদিল্লিও। এ অবস্থায় নিত্যদিনের পানির জন্য ভরসা মিউনিসিপ্যাল করপোরেশন। সেই পানির জন্য অন্যান্যের সঙ্গে লম্বা লাইনে দাঁড়িয়েছে শিশুরাও। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন অঞ্চলে কয়েক দিন আগেও তীব্র দাবদাহ বয়ে গেছে। তাপমাত্রা গিয়ে ঠেকেছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। এ জন্য বাসিন্দাদের অকারণে বাইরে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল। তাপমাত্রা কিছুটা কমলেও এখনো তাপপ্রবাহ অব্যাহত আছে। ভূপালে সপ্তাহখানেক ধরে পানির সংকট চলছে। সেখানকার পানির স্তর অনেক নিচে নেমে গেছে। ফলে পানির জন্য বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সূত্র : নিউজ ১৮।