সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মাঝ আকাশে থেমে গেল বিমানের ইঞ্জিন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

উড্ডয়নের ২৭ মিনিটের মধ্যে মুম্বাই বিমানবন্দরে ফিরে এসেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণেই বাধ্য হয়ে জরুরি অবতরণ করেন পাইলট। এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল। পরে যাত্রীদের অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল দপ্তরের পরিচালক ওই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সকাল ৯টা ৪৩ মিনিটে এ৩২০নিও বিমানটি ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড়ে যায়। একটি ইঞ্জিন বন্ধ হওয়ার পর বিমানটি ফিরে আসে ১০টা ১০ মিনিটে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, আমাদের সংস্থা যাত্রী ও বিমানের কর্মীদের নিরাপত্তার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেয়। আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখছেন। সূত্র : এনডিটিভি।