সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চাটমোহরে বিষপানে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে বিষপানে দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মৃত দুই ছাত্রী হলো, হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে যুথী আক্তার(১৫) এবং পাইকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন সাকুর মেয়ে শাবানা খাতুন (১৫)। যুথী হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাবানা পাইকপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে, কি কারণে তাদের আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা নিজেদের বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে, ঠিক কি কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।