সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় গাড়িচালিত ডাবল সিলিন্ডার ফগার মেশিন উদ্বোধন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় মশক নিধনে সক্ষমতা বৃদ্ধিতে গাড়িচালিত ডাবল সিলিন্ডার ফগার মেশিন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর মাধ্যমে দ্রুততম সময়ে অধিক এলাকায় উড়ন্ত মশা নিধনে এডাল্টিসাইড প্রয়োগ করা সম্ভব হবে। রবিবার (২২ মে) বিকেল ৫ টায় টাউন হলে সিটি কর্পোরেশনের মেয়র এ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, ফগার মেশিনের মাধ্যমে যে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে সেটিকে আরো বেগবান এবং দ্রুততম সময়ে করতে আমরা মেশিনবাহী গাড়ির ব্যবস্থা করেছি। পায়ে হেঁটে এই ওষুধ ছিটানোর কারণে বেশি জায়গায় পৌঁছানো এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জিং ছিল। এখন দ্রুততম সময়ে অনেক জায়গায় ওষুধ ছিটানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, মশক নিধনের জন্য আমরা বেশ কয়েকটি পন্থা অবলম্বন করছি, যার অন্যতম হলো জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। পাশাপাশি লার্ভিসাইড ও এডাল্টিসাইডের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং জৈবিক উপায়ে মশক নিয়ন্ত্রণকেও আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি। নতুন এ পদ্ধতিতে আমাদের কার্যক্রম আরও জোরালো হবে এবং মানুষকে স্বস্তি দেবে বলে আশা করছি।

এ সময় মেয়র ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন এবং ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।