সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে অসহায় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে অসহায় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে এনামুল হকের(৩১) গোয়াল ঘর থেকে সৃষ্ট আগুনে দুইটি গরু, ধান, চাল ও হাঁস মুরগি পুড়ে প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এনামুল হক জানান, ঢাকায় গাড়ি চালিয়ে কষ্টার্জিত অর্থে গবাদি পশু লালন পালনের মাধ্যমে সুখের সংসার রচনা করতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন গভীর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।