সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কর্ণফুলীতে ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে সাম্পান ডুবি, কিশোর নিখোঁজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রী বোঝাই সাম্পান উল্টে মো. সোহাগ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার রাতে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড়ে আসার সময় সাম্পানটি নদীতে নোঙর করে থাকা এফভি পারটেক্স-১ এর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা সবাই সাঁতার কেটে উঠতে পারলেও, নদীতে ডুবে যায় কিশোর সোহাগ।

খবর পেয়ে রাতে তাৎক্ষনিক নৌ পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে ওই কিশোরে সন্ধান পায়নি। ফলে রবিবার দুপুর ১২টা থেকে ডুবুরি দল ফের নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানান সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, কিশোর সোহাগের বাড়ি কুমিল্লার লাকসামের কুলতি এলাকায়। তার বাবার নাম মো. করিম। সে বাবার সঙ্গে কর্ণফুলী এলাকা থেকে শহরে আসছিল। সাম্পান ডুবির খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিস ডুবরী টিম এবং আমরা যৌথভাবে তল্লাশি চালাই। কিন্তু নদীতে ভাটার টান থাকায় ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার আবার অভিযান শুরু করেছি।

—ইউএনবি