সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সৌদি আরবে আগামী ২০ জুলাই ঈদুল আযহা

অনলাইন ডেস্ক :

সৌদি আরবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার) ঈদুল আযহা উদযাপিত হবে। এদিকে শুক্রবার সন্ধ্যায় জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা যায়নি। সৌদি সুপ্রিম কোর্ট একথা জনায়। খবর এএফপি’র।
সৌদি রয়্যাল কোর্ট জানায়, ‘জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করা যায়নি। অত:পর আরবি মাসের হিসাব অনুযায়ী শনিবার জ্বিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে রোববার হচ্ছে জিলহজ্ব মাসের প্রথম দিন।’
হিসাব অনুযায়ী, ২০২১ সালের ২০ জুলাই মঙ্গলবার ঈদুল আযহা পালিত হবে। এদিকে জিলহজ্ব মাসের ৮ তারিখে (১৮ জুলাই) হজ শুরু হবে। এ সময় হজযাত্রীরা মিনায় যাবেন এবং ১২ জিলহজ্ব (২২ জুলাই) তা শেষ হবে। উম্মি আরাফা (আরাফার ময়দানে অবস্থান) হবে ২০২১ সালের ১৯ জুলাই।
এ বারের হজের জন্য চাওয়া প্রয়োজনীয় বিভিন্ন শর্ত পূরণ করে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে সৌদি আরব ৬০ হাজার যোগ্য প্রার্থী পাওয়ায় দেশটি অনলাইনে হজের নিবন্ধন বন্ধ ঘোষণা করেছে। গত ১৩ জুন তারা এ নিবন্ধনের কাজ শুরু করেছিল।