সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

তেলের অভাবে ডামুড্যায় পাওয়া যাচ্ছে না পরোটা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের ডামুড্যা পৌরশহরে পরোটা পাওয়া যাচ্ছে না, বিকল্প হিসাবে সেকা রুটি বিক্রি হচ্ছে। সয়াবিন তৈল বাড়তি থাকার কারণে যার ফলে পরোটা রুটি বানিয়ে বিক্রি করলে ব্যবসা হচ্ছে না। পৌরশহরে প্রতিটি হোটেলে সেকা রুটি বিক্রি হচ্ছে। পৌরশহরে লাল শরীফের চায়ের হোটলে নাম করা পরোটা রুটি অনেক দূর দরন্ত লোক সকালে নাস্তা খেতে আসত । লাল শরীফ বলেন, ১ কেজি সয়াবিন তৈলের দাম ২১০টাকা, ১টি পরোটা ভাজতে খরচ পরে ২০ টাকা আমার এই হোটলে অনেক দিন মজুর আসে। একজন লোক সকালে নাস্তা খেতে ৩০ টাকা নিয়ে আসে, ১টা রুটি ২০ টাকা হলে সকালে নাস্তা হবে না। তাই ৩০-৪০ টাকার ভিতরে দিন মজুরের নাস্তা হয়ে যায় আমার এই হোটলে দিন মজুর, কৃষক লোকজন বেশির ভাগই নাস্তা করতে আসেন। তাদের অনেকেরই ২/৩ টা বেশি রুটি খায়। ৩ টা রুটি এক প্লেট ভাাজি হলেই তাদের সকালের নাস্তা হয়ে যায়। লাল শরীফ বলেন, সয়াবিন তৈলের দাম কমলে আবারো সেই মজাদার পরোটা বানাবো।