সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫

নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা ও ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া।

নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সোমবার ভোরে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত সুপারভাইজার সুহেল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুজনের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া জানান, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, দুর্ঘটনায় নেত্রকোণা ময়মনসিংহ সড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

—ইউএনবি