সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক :

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মঙ্গলবার (২৪ মে) দুই পাইলট নিহত হয়েছেন। এফ-৭ যুদ্ধবিমানটি তেহরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে প্রশিক্ষণে অংশ নিয়েছিল। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (২৪ মে) সকালে আনারাক জেলায় এক দুর্ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলট নিহত হয়েছেন। প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ রেজা জেনেসারির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। তিনি জানিয়েছেন, কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে ইরানে এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের একটি আবাসিক এলাকায় এফ-৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত হয়। এর মধ্যে দুজনই ওই বিমানের ক্র সদস্য ছিলেন। ইরানের বেশিরভাগ বিমানই রাশিয়ার মিগ এবং সুখোই যুদ্ধবিমান। এগুলো সোভিয়েত আমলের। এ ছাড়া এফ-৭ মডেলের কিছু চীনা যুদ্ধবিমানও রয়েছে তাদের।