সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিরাজগঞ্জে তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার

সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে এক তরুণের অর্ধগলিত গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পাবনা জেলার সাঁথিয়া থানার পুলিশ। বুধবার পৌর এলাকার মাহমুদপুর রেলকলোনী মহল্লা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আল আমিন (১৭)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর আমতলা রেলকলোনী মহল্লার মো. সুরুজ্জামানের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আল-আমিন ট্রাক চালক হওয়ার জন্য কয়েকদিন আগে তার প্রতিবেশি এক চালকের হেলপার হিসেবে যোগ দেয়। গত শনিবার নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকা থেকে কাঁচামাল নিয়ে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই মিলে আসার পথে ট্রাকের হেলপার আল-আমিন ট্টাকসহ নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য যোগাযোগ করলেও তা করা হয়নি।

তিনি আরও জানান, বুধবার পাবনার সাঁথিয়া উপজেলা এলাকা থেকে সাঁথিয়া থানার পুলিশ ওই ট্রাক থেকে আল-আমিনের অর্ধগলিত গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, এ ব্যাপারে কামারখন্দ থানায় মামলার প্রস্তুতি চলছে।

—ইউএনবি