সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিলেটে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিলেট :
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ‘ইমজা’ সিলেট-এর সভাপতি ও চ্যানেল-এস’র প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন মঞ্জু’র উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সিলেটের সাংবাদিক নেতারা। ২৬ মে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইমজার সহ-সভাপতি ইকবাল মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের পরিচালনায় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মঞ্জু’র উপর হামলা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা।
হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
গত ২৩ মে নগরীর চৌহাট্টায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি ও রড নিয়ে মনজুর উপর হামলা চালায়। পরে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায়, ২৫ মে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন আহত সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু।