সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আমিরাতে গ্যাস বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের নাগরিক নিহত, আহত ১২০

অনলাইন ডেস্ক :

চলতি সপ্তাহের শুরুর দিকে আবুধাবিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২০ জন আহত হয়েছে, এসময় একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক মারা গেছেন।

বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের রাজধানী আবুধাবির খালিদিয়া পাড়ায় সোমবার বিস্ফোরণে একজন ভারতীয় মারা গেছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে একজন পাকিস্তানি নিহত ও অন্যরা আহত হয়েছে। পাকিস্তানি কূটনীতিকরাও রাজধানীর একটি থানা পরিদর্শন করেছেন এবং বলেছেন যে আমিরাত কর্তৃপক্ষ তাদের তদন্তের বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।