সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে হাঁটেন আমলা

অনলাইন ডেস্ক :

সরকারি উচ্চপদস্থ আমলা কুকুর নিয়ে সন্ধেবেলা হাঁটবেন, তাই স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হতো। ক্রীড়াবিদদের বাইরে বের করে দেয়া হতো। আমলাদের ক্ষমতার অপব্যবহারের আরেকটি নিদর্শন সামনে এলো। এই ঘটনা ভারতের দিল্লিতে। কমনওয়েলথ গেমসের সময় দিল্লিতে তৈরি হয়েছিল ত্যাগরাজ স্টেডিয়াম। এখন সেখানে ক্রীড়াবিদেরা নিয়মিত অনুশীলন করেন। কিন্তু সে তো তারা সারাদিনই করতে পারেন। উচ্চপদস্থ আমলার কুকুর নিয়ে হাঁটার সময় সন্ধেবেলা। তাই দিল্লির রাজস্ব বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জীব খিরোয়ারের জন্য সন্ধেবেলা স্টেডিয়াম থেকে সব ক্রীড়াবিদকে বের করে দেয়া হতো। স্টেডিয়ামের ট্র্যাক ওই আমলা, তার স্ত্রী ও সারমেয়র বড় পছন্দের। সেখানেই তারা হাঁটতে পছন্দ করেন। কুকুরকে দৌড় করান। দোর্দ-প্রতাপ আইএএস অফিসার বলে কথা। তার এই সামান্য ইচ্ছে পূরণ তো করতেই হবে! সেজন্য সন্ধ্যা সাতটা বাজলেই ক্রীড়াবিদদের বের করে দেয়া হতো। তারপর শুধু আইএএস অফিসার, তার স্ত্রী কুকুর নিয়ে খেলতেন। ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবর প্রকাশিত হতেই হইচই শুরু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চায়। রিপোর্ট পাওয়ার পরেই ওই আইএএস অফিসার সঞ্জীব খিরোয়ারকে লাদাখে বদলি করা হয়েছে। তার স্ত্রীও আইএএস অফিসার। তাকে বদলি করা হয়েছে অরুণাচলে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন, দিল্লির সব স্টেডিয়াম ক্রীড়াবিদদের জন্য রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রচ- গরম ও রোদের জন্য ক্রীড়াবিদদের অনুশীলনে সমস্যা হচ্ছে। স্টেডিয়ামের গেট ছয়টা বা সাতটায় বন্ধ হলে তারা আরো অসুবিধায় পড়েন। তাই স্টেডিয়াম ও অনুশীলন করার জন্য যাবতীয় সুযোগ-সুবিধা রাত দশটা পর্যন্ত খোলা থাকবে।