সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অনুপ্রবেশকালে কুলাউড়ায় শিশুসহ আটক ৪

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার দায়ে নারী-শিশুসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বুধবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা হলো, ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস প্রকাশ অর্পণা (৩৫) ও তার ৩ শিশুসন্তান। বিষয়টি এই নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকদের বৃহস্পতিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নারী-শিশুসহ আটককৃত ৪ জনকে ২৬ মে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।