সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিলেটে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিলেটের কুমারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর ওই এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালালে অন্তত ২০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

—ইউএনবি