সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

১১ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেল চলাচল শুরু

১১ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেল চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১১ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকালে ঢাকা এবং বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে রেল পরিষেবা পুনরায় চালু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের কাছে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা – রাজশাহী , উত্তরবঙ্গ ও উত্তর – পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে, ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর রেলস্টেশনে আটকে থাকে। তবে দুর্ঘটনাকবলিত ট্রেনের প্রায় সব যাত্রী বিকল্প পথে তাদের গন্তব্যস্থলে চলে গেছেন এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

—ইউএনবি