সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে খাসিয়াদের গুলিতে নিহত যুবক মো. কবির হোসেনের (৩২) লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পশ্চিম জাফলং সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর করা হয়।

নিহত কবির হোসেন পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকাল সাড়ে ৫টার দিকে চম্পকনগর গ্রামের কবির হোসেন, সেলিম মিয়া ও কামিল মিয়া মিলে মায়াবতী ঝর্ণার পাশ দিয়ে ভারতীয় সীমানার ভেতর মায়াবতী এলাকায় ঢুকে পড়েন। এর মিনিট দশেক পরে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেসময় সেলিম ও কামিল দৌড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসেন। কিন্তু কবির হোসেন আসতে পারেননি।

২৬ মে দুপুরে মায়াবতী ঝর্ণার পাশে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন।

লাশ ভারতীয় এলাকায় থাকায় বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। এরই প্রেক্ষিতে শনিবার সকালে লাশ হস্তান্তর করে বিএসএফ।

লাশ হস্তান্তরে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডারগণ ছাড়াও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—ইউএনবি