সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ সেরা প্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এ সরকারি শিশু পরিবার (বালিকা) ময়মনসিংহ সেরা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করেছে। সরকারি শিশু পরিবার (বালক), শম্ভুগঞ্জ, ময়মনসিংহে ২৮-২৯ মে ২০২২ তারিখে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের আটটি প্রতিষ্ঠানের পিতা-মাতার যত্নবঞ্চিত চার শতাধিক শিশুর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহের মেয়েরা ২২টি প্রথম পুরস্কার, ১৭ টি দ্বিতীয় পুরস্কার এবং ৬ টি তৃতীয় পুরস্কারসহ সর্বমোট ৪৫ টি পুরস্কার পেয়ে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে। এছাড়া মেয়েদের ক্রিকেট খেলাতে সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শনিবার এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আশরাফ আলী খান খসরু। আজ পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক জনাব তাহমিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত সকল শিশুর উন্নয়ন নিশ্চিত করতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এবং সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহের উপতত্ত্বাবধায়ক মোসাঃ নাজনীন নাহার ময়মনসিংহ জেলার সরকারি শিশু পরিবার বালিকা সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ তরেন।