সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রামগড়ে ১২ জুন থেকে ভিটামিন- ক্যাম্পেইন চলবে

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
জাতীয় ভিটামিন – এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১২ হতে ১৫ জুন পর্যন্ত খাগড়াছড়িরর রামগড়ে ৬ মাস হতে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন – এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন রামগড় পৌরসভা, রামগড় ও পাতাছড়া এবং গুইমারার হাফছড়ি ইউনিয়নের প্রায় ৩ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন- এ প্লাস ক্যাপসুল খাওনোর পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে। মোট ৭৪টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস হতে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে এ ক্যাপসুল খাওনো হবে। এ কর্মসূচি শতভাগ সফল করতে প্রত্যেক কেন্দ্রে স্বাস্থ্য বিভাগে ৩ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও স্থানীয় পাড়াকর্মীরাও নিয়োজিত থাকবে। পার্বত্য এলাকার দুর্গম প্রত্যন্ত গ্রামের বাসিন্দার শিশুদের ভিটামিন – এ প্লাস ক্যাপসুল খাওয়াতে কেন্দ্রে আনা নিশ্চিত করার জন্য হেডম্যান, কার্বারি, ইউপি মেম্বারসহ উপাসনালয়ের ধর্মীয় গুরুদের সহায়তা নেবে স্বাস্থ্য বিভাগ।
সোমাবার(৩০ মে) রামগড় উপজেলা মিলনায়তনে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত অবহিতকরণসভায় এসব তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মসূচি ও কর্ম পরিকল্পনা সম্পর্কে বিষদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগড় থানার ভারপ্রাপ্ত বর্মকর্তা(ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, স্বান্থ্যকর্মী মো: জসিম উদ্দিন।
জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অবহিতকরণ সভায় উপস্থিত সকলের কাছে অনুরোধ জানানো হয়।