সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

১৬ তলা ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে বুধবার নিজ বাসার ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ২২ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিবিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী জাইনা হাবিব আদাবরের জাপান গার্ডেন সিটিতে বসবাস করতেন।

মোহাম্মদপুর জোন পুলিশের সহকারী কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারী জানান, ছাদের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তারা জানতে পারে জাইনা আত্মহত্যা করেছে।

জইনা বিকাল ৫টার দিকে বৃষ্টির সময় তাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে যান এবং দরজা বন্ধ করে দেয়।

মুজিব জানান, একপর্যায়ে তিনি একটি সুইসাইড নোট রেখে ছাদ থেকে লাফ দেন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্তের ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

—ইউএনবি