সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নদী ও খালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান।

বুধবার (১ জুন) ভোর সাড়ে ৬ থেকে অভিযান শুরু করে থেকে সকাল ১১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাপোটিয়া বিলে এবং তিতাস নদীতে থানা পুলিশের সহায়তায় ভোর সাড়ে ৬ থেকে অভিযানের পরিচালনা করে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, এ সকল জাল জব্দের সময় জালের মালিক পাওয়া যায়নি , জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এসব অবৈধ জাল বিক্রি ও ব্যবহার সম্পুর্ণ নিষিদ্ধ, এ সকল জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দুপুরে উন্মুক্ত স্থানে ঐসকল জব্দকৃত অবৈধ জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।