সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সাংবাদিক তোফাজ্জল মানিক মিয়ার মৃত্যুবার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, সিলেট :
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ জুন বৃহস্পতিবার বাদ জোহর সিলেট জজ কোর্ট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দি নিউ নেশন’র সিলেট ব্যুরো প্রধান এস.এ শফির সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহাসচিব মাওলানা মাহমুদুল হাসান, এডভোকেট মইনুল হক, এডভোকেট আব্দুল্লাহ, এডভোকেট রুহুল আমীন, আইনজীবী সহকারী আব্দুল কুদ্দুস, রফিক আহমদ, দিলদার আহমদ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা এডভোকেট আব্দুর রকিব বলেন, মানিক মিয়া একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চিন্তা করেছিলেন। তিনি পাকিস্তানী শাসক গোষ্ঠির শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজীবন নিরলসভাবে কাজ করেছেন। তিনি নির্ভীক ও সৎ সাংবাদিক হিসেবে সকলের কাছে সুপরিচিত। তিনি পাকিস্তান আমলে সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে আপোষহীনভাবে সত্য প্রকাশ করে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে ইত্তেফাক ও তফাজ্জল হোসেন মানিক মিয়া চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া নীতিতে অবিচল থেকে সর্বদা মানুষের অধিকারের কথা বলে গেছেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক চৌধুরী।