সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিয়ের দাবিতে ছাত্রীর অনশন, ছেলে বলছে ‘জাস্ট ফ্রেন্ড’

সহপাঠিকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে সেই ছাত্রীকে।

বরিশাল সদর উপজেলার ২ নং কাশীপুর ইউনিয়নের কলশগ্রামে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শফিক। তিনি জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এই পুলিশ কর্মকর্তা বলেন, যে ছেলেকে বিয়ের দাবি জানিয়েছে তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে কলশগ্রামের বাসিন্দা সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাঈমের বাসায় গিয়ে অবস্থান নেন তারই ক্লাসমেট মারুফা। মারুফার বাড়ি পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়নের শিয়ালবাড়ি গ্রামে।

মারুফা দাবি করেন, নাঈমের সঙ্গে আমার প্রায় এক বছরের প্রেমের সর্ম্পক। কিন্তু কিছুদিন ধরে ও আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যোগাযোগ করলেও সে রেসপন্স করেনি। এতে বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছি। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমি সেই আশ্বাসে এসেছি।

তবে নাঈম বলেছেন, ক্লাসমেট হিসেবে মারুফার সঙ্গে ভালো সর্ম্পক। কিন্তু তার সঙ্গে আমার কোন প্রেমের সর্ম্পক নেই। সে আমার জাস্ট ফ্রেন্ড। কিন্ত কেন সে এই কাজটি করলো আমি বুঝতে পারছি না। পুরো ঘটনা নিয়ে আমি এবং আমার পরিবার বিপাকে রয়েছি।

—ইউএনবি