সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের ভাঙন ঠেকাতে ৪৯ কোটি টাকার প্রকল্প

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, যমুনার ভাঙন থেকে চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলকে রক্ষায় ৪৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমের শেষে ওই প্রকল্পের আওতায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন কালে তিনি এসব কথা জানান।

তিনি বলেছেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের ৫’শ মিটার যমুনার ভাঙ্গন কবলিত এলাকাকে আগামী এক সপ্তাহের মধ্যে ভাঙন থেকে রক্ষা করা হবে।

তিনি আরও বলেন, নদীর নাব্যতা ফেরাতে ও ভাঙন ঠেকাতে সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে। ভাঙন কবলিত এলাকায় টেকসই বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। যমুনার ভাঙ্গন থেকে চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলকে রক্ষায় ৪৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমের শেষে ওই প্রকল্পের আওতায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি যমুনার চর এলাকাকেও স্থায়ী বাঁধের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

এর আগে তিনি চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের চরছলিমাবাদ, মিটুয়ানী, ভুতের মোড় ও বিনানই গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল) আব্দুল মতিন সরকার, বগুড়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার উপস্থিত ছিলেন।

—-ইউএনবি