সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

প্রধানমন্ত্রীকে হত্যা হুমকি ও কুটুক্তির প্রতিবাদে ময়মনসিংহে জেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকেল ৪টায় নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা। সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি, জামায়াত প্রধানমন্ত্রী হত্যার হুমকি দিয়েছে। পদ্মা সেতু যখন উদ্বোধনের দ্বারপ্রান্তে ঠিক দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি, জামায়াত চক্র। ঐক্যবদ্ধভাবে এদেরকে রাজপথেমোকাবেলা করার জন্য আওয়ামী দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কৃষচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এতে, আওয়ামী লীগ, মহানগন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে। এদিকে জেলার প্রতিটি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।