সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এসপি হলেন সিলেটের দুই পুলিশ কর্মকর্তা

জেলা প্রতিনিধি, সিলেট :
অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার (৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি.এম. আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.মাহফুজ আফজাল।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (পঞ্চম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হলো।’
গেল সপ্তাহে পুলিশ সুপার পদমর্যাদার ১১৯ জনকে অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪ পদে পদোন্নতি দেওয়া হয়। এর আগে ১২ মে অতিরিক্ত ডিআইজি থেকে ৩২ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।