সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিখোঁজ সিরাজগঞ্জের শফিউল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম শফিউলের বাড়িতে এখন চলছে শোকের মাতম।

নিখোঁজ অগ্নিযোদ্ধা (ফায়ার ফাইটার) শফিউল ইসলাম (২২) উপজেলার নাগরৌহা গ্রামের তাঁতশ্রমিক আব্দুল মান্নানের ছেলে ও কুমিরা ফায়ার স্টেশনের কর্মী।

উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে অবস্থা আরও ভয়াবহ হলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও সেনাবাহিনীও উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং শতাধিক দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত শফিউলকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের খবর শোনার পর শফিউলের বাবা আব্দুল মান্নান সোমবার ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টারসে মোবাইল ফোনে যোগাযোগ করে উদ্বিগ্নের কথা জানিয়েছেন।

নিখোঁজ শফিউলের বাবা আব্দুল মান্নান জানান, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থতায় ভুগছেন। পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ও একমাত্র উপার্জনক্ষম। গত বছর শফিউল বিয়ে করেছেন বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় আল্লাহ না করুক শফিউলের কোনো কিছু হয়ে গেলে একেবারে নিঃস্ব হয়ে পথে বসে যেতে হবে বলেন আব্দুল মান্নান।

বর্তমানে তিনি সন্তানকে সুস্থ অবস্থায় খোঁজে পেতে ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টারসে অপেক্ষা করছেন।

—ইউএনবি