সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

ছবি: সংগৃহীত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে জেলার ব্যাংককালি এলাকায় ঢাকাগামী আহসান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, দুর্ঘটনায় আহত বাসের চালক ও হেলপারকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুত্বর আহত আরও ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

—ইউএনবি