Skip to content

Upcoming
Germany
0-0
Curaçao
Source: ESPN

কেরানীগঞ্জে প্রিজন ভ্যানে বাসের ধাক্কায় ১৭ বন্দি ও ২ পুলিশ আহত

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে প্রিজন ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১৭ বন্দি ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর নামক স্থানে ভ্যানটি ৩৭ জন বন্দিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তাদের মধ্যে আতিকুর (২২), অতুল (২৪), মুন্না (২৫), মুরাদ (৪০) ও রুমি (৪২) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

এছাড়া আরও ১২ বন্দিকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং দুই পুলিশকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি শাহজামান আরও জানান, প্রিজন ভ্যানটি লেন পরিবর্তন করার সময় বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ভ্যানে থাকা অন্য বন্দিদের কোনো ক্ষতি হয়নি।

—ইউএনবি