সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ১৩ জুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে রাজধানী ঢাকায় আম পরিবহনের জন্য আগামী ১৩ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন।
রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ১৩ জুন বিকালে জেলার রহনপুর রেলস্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারী রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, গত দু’বছর ধরে কম টাকায় আম পরিবহন করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন। তবে এবার আম পরিবহনে খরচ কেমন হতে পারে তা জানাতে পারেননি তিনি।
রেলের এই কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আমাদের পরিবহন খরচের কথা বলেননি। তবে গত দু’বছর ধরে এক টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি। আশা করা যায় এবারও এমনটিই থাকবে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহনের জন্য ২০২০ সালের ৫ জুন এ জেলায় প্রথম ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা এই ট্রেনে আম পরিবহন করা হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর এ থেকে রেলওয়ের রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
পরে দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু হয়ে ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। এ সময় দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি আম পরিবহন করে রেলের রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।

—ইউএনবি