সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ফাইনালে পেনাল্টি মিস করায় বর্ণবাদের শিকার ৩ ইংলিশ ফুটবলার

অনলাইন ডেস্ক :

বর্ণবাদের শিকার হয়েছেন ইউরোর ফাইনালে পেনাল্টি মিস করা তিন ইংলিশ ফুটবলার। বর্ণবাদের শিকার হওয়া তিন ইংলিশ ফুটবলার হলেন-মার্কাস রাশফোর্ড, জ্যাডন স্যানচো ও বুকায়ো সাকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের তীব্র রোষানলে পড়েছেন তিন জনই।

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নিয়মিতভাবে ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়রা। অথচ ফাইনালে হারের পর সেই দলের খেলোয়াড়দেরই শিকার হতে হলো বর্ণবাদের। বিষয়টি কোনোভাবে মেনে নেয়া হবে না জানিয়ে ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। তদন্তেও নেমেছে তারা।

এদিকে, এই ঘটনার সমালোচনা করেছেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসনও।