সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শৈলকুপায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক পাবনার বিল্লাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জের খোকন মিয়া (৩০)। শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে একই সড়কে চলা একটি বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, যে দুইজন মারা গেছেন তারা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ফায়ার সার্ভিস তাদের মৃত অবস্থায় এনেছে।

—ইউএনবি