সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির মামলার পলাতক ২ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কুখ্যাত আসামিরা হলেন, (১) আইয়ুব আলী, পিতা- মৃত কুতুব আলী, (২) মোঃ আছমত আলী, পিতা- কাছন আলী, উভয়সাং- কালিকচ্ছ (কদমতলি), থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
শুক্রবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেনের, দিকনির্দেশনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ তারিকুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/দিপক চন্দ্র দেবনাথ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালিকচ্ছ কদমতলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাহারা উভয়ে কুমিল্লা জেলার লাকসাম থানার ব্যাংক ডাকাতির মামলায় আসামি, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতারী পরোয়ানা মূলে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান. গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলীর বিরুদ্ধে রাস্তায় ডাকাতির প্রস্তুতি ২টি, আইনশৃঙ্খলা বিঘœ- দ্রুত বিচারে- ১টি, লাকসামে ডাকাতি মামলা ১ টি, মারামারির ১টি সহ সর্বমোট- ০৫টি মামলা এবং মো: আছমত আলীর বিরুদ্ধে লাকসামে ডাকাতি মামলা ১টি রয়েছে।