সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে ডামুড্যা বিক্ষোভ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ভারতের ক্ষমতাশীল রাজনৈতিক দল বিজির ২ নেতা মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে ডামুড্যা উপজেলার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিগন। আজ শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে মিছিল করে তারা বিক্ষোভ মিছিলটি ডামুড্যা শরীয়তপুর রোডের তিন খাম্বা থেকে বের হয়ে মহাসড়কে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এরপরে মুসল্লিরা সেখানে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে কনেশ্বর ইউনিয়নের বিভিন্ন মসজিদের এক থেকে দেড় শতাধিক মুসল্লি অংশ নেয়।