সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফেনীতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে ফেনীর দাগনভূঞাতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার (১০ জুন) বিকেলে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা হাসনাইন আহমদ আল কাদেরী, বেকের বাজার নুর মোহাম্মদ আজমী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবসার মনসুর, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ, পৌর কাউন্সিল নুরুল হুদা সেলিম। মিছিলে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।