সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে নির্মম নির্যাতন, শিক্ষক আটক

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা উপজোলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দেউলিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এক মাদ্রাসা শিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল থেকে মাদ্রাসার একটি কক্ষে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে ওই শিক্ষার্থীকে নির্মমভাবে লাঠি দিয়ে আঘাত করে। ওইদিন রাত ৩ টার দিকে নির্যাতিত শিশু শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে রাত ট্রহলরত পুলিশের গাড়ীর সামনে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে।পরে সকালে নির্যাতনের ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষক ফখরুল ইসলামকে মাদ্রাসা থেকে আটক করে।
নির্যাতিত শিক্ষার্থীর বাবা আবদুল্লাহ আল মামুন জানান, শিশু জাহিদুল হাসান (৭) কে চলতি বছরের শুরুতে মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু মাদ্রাসাটিতে প্রায় শিশু জাহিদুলসহ অনেক শিক্ষার্থীকে নির্যাতন করে বলে অভিযোগ করলেও তা কর্ণপাত করিনি। শনিবার জাহিদুলকে মাদ্রাসায় দেখতে গেলে শিশু জাহিদুল নির্যাতনের বিষয়টি জানায় এবং অত্র মাদ্রাসায় আর পড়বেনা জানালেও ছেলের পড়াশোনার কথা বিবেচনা করে তাকে বুঝিয়ে মাদ্রাসায় রেখে আসি। মাদ্রাসা অধ্যক্ষ বিষয়টি জেনে ক্ষিপ্ত হয়ে যায়। এবং আমি আসার পর লোহার শিকল দিয়ে বেঁধে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক জখম করে।পরে রাত ৩ টায় শিশুটি বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে রাস্তায় নেমে আসলে ট্রহলরত পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান, ঘটনার খবর পেয়ে সকালেই অভিযুক্ত অধ্যক্ষ ফখরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।