সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫

অনলাইন ডেস্ক :

উত্তর বুরকিনা ফাসোতে সপ্তাহান্তে বন্দুকধারীরা অন্তত ৫৫ জনকে হত্যা করেছে বলে জানা গেছে। ইসলামিক চরমপন্থীদের একটি দল এসকল হত্যাকান্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার কর্তৃপক্ষ ৫৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারের মুখপাত্র ওয়েন্ডকৌনি জোয়েল লিওনেল বিলগো এক সংবাদ সম্মেলনে বলেছেন,পশ্চিম আফ্রিকার দেশ সেনো প্রদেশের সেতেঙ্গায় সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

গত দুই বছরে বুরকিনা ফাসোতে ইসলামিক চরমপন্থীদের দায়ী করা সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। আরও দুই মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।