সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রাজশাহীতে পাটখেতে নারীর গলা কাটা লাশ, ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাট খেত থেকে নারীর গলা কাটা ও হাতের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কারিগরপাড়া কমিউনিটে ক্লিনিকের পেছনের পাট খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আতিকা খাতুন (৪৮) উপজেলার কারিগরপাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। আতিকা চার সন্তানের জননী। তাদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন আতিকা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বিকালে ছাগাল নিয়ে মাঠে গিয়ে আর ফিরে আসেনি আতিকা। তবে সন্ধ্যার আগে ছাগলগুলো বাড়ি চলে আসে। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন মাঠে গিয়ে তাকে খোঁজাখোঁজি করে। এক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের পেছনে পাট ও ভুট্টা খেতের মাঝে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জানান, লাশের গলাকাটা ছাড়াও তার বাম হাতের কব্জির রগ কাটা রয়েছে। এছাড়াও তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।