সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, বাসে আগুন

খুলনার কয়রায় বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বমিয়া সরদারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (১৪) উপজেলার বামিয়া গ্রামের কিনু আলী সরদারের ছেলে এবং বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সে বামিয়া সরদারবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকাগাছাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে এবং বাসের সামনের চাকা তার মাথার ওপরে উঠে যায়। এর ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।
কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বাবন দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

—ইউএনবি