সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে আজ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ ক্যম্পেইনে ১৫ থেকে ১৯ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৩০১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সসংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।