সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনটিকে উদ্ধারের জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।

লাইনচ্যুত হওয়ার পর জামালপুর কমিউটার ট্রেন এবং মহুয়া এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।

—ইউএনবি