সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চাঁদে পানির খোঁজ চীনের

অনলাইন ডেস্ক :

চীনের চ্যাঙই-৫ চন্দ্রযান চাঁদ থেকে নমুনা অর্থাৎ শিলা সংগ্রহ করেছে। সেখানে পানির উপস্থিতির ইঙ্গিত আগেই মিলেছিল। এখন পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হওয়া গেলো। চীনের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে একটি ম্যাগাজিনে এ বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২০ সালের ডিসেম্বরে চন্দ্রযানটি চাঁদে পৌঁছায়। এরপর এটি এক দশমিক সাত কিলোগ্রাম শিলা, চন্দ্র মাটি সংগ্রহ করে। সংগ্রহ করা নমুনাগুলোর রাসায়নিক গঠন পরিমাপ করতে অন-বোর্ড যন্ত্রগুলো ব্যবহার করা হয়। তথ্য অনুযায়ী, চাঁদের কিছু শিলায় পানির অণুগুলো পার্টস প্রতি মিলিয়নে ১২০ থাকতে পারে। অন্যান্য শিলায় এর পরিমাণ হতে পারে ১৮০। এখন চাইনিজ একাডেমি অব সায়েন্সের একটি দল চ্যাঙই-৫ এর মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা নমুনায় পানির উপস্থিতি নিশ্চিত করেছে। তবে বিজ্ঞানীদের দ্বারা বিশ্লেষণ করা মাটি তুলনামূলকভাবে শুষ্ক বলে প্রমাণিত হয়েছে। পার্টস প্রতি মিলিয়নে পানির মাত্রা রয়েছে ২৮ দশমিক পাঁচ শতাংশ। চীন যে প্রযুক্তির ক্ষেত্রে এক বড় শক্তি হয়ে উঠছে, মহাকাশ অভিযান দিয়ে তারা সেটা দেখাতে চাইছে। তারা বলতে চাইছে, বিশ্বমঞ্চে তাদের এখন এক বড় শক্তি হিসেবে সমীহ করে চলার সময় এসেছে।