সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদি গ্রামে বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শংকরদি গ্রামের দুলাল মোল্লার ছেলে মো. আফফান (১০) ও বেলুন বিক্রেতা মো. জাহিদুল।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার ইউপি নির্বাচনের সময় জাহিদুল শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফোলানোর সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণে জাহিদুল ঘটনাস্থলেই মারা যান এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে হাসপাতালের চিকিৎসকরা আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠান এবং সেখানে বৃহস্পতিবার সকালে আফফান শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান ওসি।

—ইউএনবি