সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের ১৩টি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি বা ওপরে থাকতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর সংখ্যাসূচক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারতের আসাম, মেঘালয় ও উপ-হিমালয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের (কোথাও অতি ভারী) সম্ভাবনা রয়েছে।

ফলে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমার ও অন্যান্য প্রধান নদ-নদীর প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

—ইউএনবি