সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বন্যায় আটকে পড়া শাবিপ্রবি ছাত্রীদের উদ্ধারে বিজিবি

বন্যায় তলিয়ে গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। চারদিকে পানিবন্দি হয়ে আবাসিক হলে আটকে পড়েছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় আবাসিক হলে অবস্থানরত ছাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জুন) বিকালে জকিগঞ্জ-১৯ ব্যাটালিয়ন বিজিবির তিন টনের দুটি ট্রাক ক্যাম্পাসে এসে পৌঁছায়।

১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, লেফটেন্যান্ট কর্ণেল সোহেল আহমেদের নেতৃত্বে দুটি ট্রাকে ২০ জন বিজিবি সদস্য মালামালসহ ছাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল থেকে মালামালসহ ছাত্রীদের ট্রাকে করে গোল চত্বরে নিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সেখান থেকে বাসস্ট্যান্ডগামী বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীদের তুলে দিচ্ছেন বিজিবি সদস্যরা। তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

—ইউএনবি