সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি পারাপারেও সময় লাগছে দ্বিগুণ। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।

পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ শতাধিক বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস। ট্রাকের সারি ঘাট এলাকা ছাড়িয়ে মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। প্রতিটি যানবাহন ফেরি পার হতে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে দেড় থেকে দুই ঘণ্টা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল স্রোত তৈরি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফেরিগুলো পন্টুনে ভিড়তে সময় বেশি লাগছে। এতে ঘাট এলাকায় চার শতাধিক যানবাহন আটকে পড়েছ।

এদিকে ফেরিঘাটের পন্টুনগুলো নিচু লেভেল থেকে মাঝারী স্থানে হস্তান্তর করা হয়েছে। আর মাত্র দুই সেন্টিমিটার বৃদ্ধি পেলে পন্টুনগুলো ওপরের লেভেলে উঠাতে হবে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে।

—ইউএনবি