সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার নলবাটা গ্রামে সোমবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার জানান, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিনের সমর্থক এবং সাবেক সদস্য গুলজার সমর্থকদের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভোর সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষ হয়।

তিনি বলেন, সংঘর্ষের সময় দুই পক্ষই গুলি চালায়।

গোবিন্দ সরকার জানান, আহতদের নরসিংদী সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, গত ছয় মাসে এই দুই পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে।

ওসি জানান, পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি