সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা বিশিষ্ট ভবনে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, কেন্দ্রীয় ব্যাংকের চতুর্থ তলায় সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এতে সাড়া দেয়।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।’
আনোয়ারুল বলেন, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় গুদামঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে এ নিয়ে আর বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা।

—ইউএনবি